superadmin
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তার সন্ত্রাসীর নাম মো. কাল্লু ওরফে মোস্তাকিম হোসেন ওরফে ‘বোমা কাল্লু’ (৩৭)।


শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিসি মিডিয়া) তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গত বছরের জুন মাসে মিরপুর পল্লবী থানায় অপহরণ ও হত্যা মামলা করা হয় মো. কাল্লু ওরফে ‘বোমা কাল্লু’র নামে।

চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে তার অবস্থানের গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড আঘাত পায়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজকে চিকিৎসা শেষে তাকে আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তার কাল্লুর নামে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ছয়টি মামলা আদালতে বিচারাধীন এবং একটি মামলা পল্লবী থানায় বর্তমানে তদন্তাধীন। কাল্লু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অপহরণ ও মালামাল লুট করে আসছিল। এছাড়া পল্লবীর বিহারি ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করতো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

1

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

2

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

3

আগামী সপ্তাহে খুলছে ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা: প্রধানম

4

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

5

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

6

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

7

স্বতন্ত্র এমপিদের সমর্থনে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন জান্নাতু

8

ঘরে বসে ‘ফুয়েল পাস’ নিবন্ধন করার সহজ পদ্ধতি

9

নারায়ণগঞ্জ-কুমিল্লা কর্ডলাইন: দক্ষিণ-পূর্বাঞ্চলের কোটি মানুষ

10

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

11

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

12

ইফতার সেরে বাসা থেকে বের হন যুবক, পরদিন বাঁধে মিলল ক্ষতবিক্ষ

13

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

14

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

15

তেলের অপেক্ষায় কাটছে দিন: 'বাজার করলে বাবা-মায়ের ওষুধ হবে না

16

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

17

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

18

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

19

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন