Deleted
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩০ লক্ষ টাকা আত্মসাতে ডিমলা পিআইও অফিসের অফিস সহকারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলায় প্রকল্পের টাকা আত্মসাতের মামলায় পিআইও অফিসের অফিস সহকারি মশিউর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বুধবার দুপুরে রংপুরের সিও বাজার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। মশিউর রহমান (৪০) ডিমলা উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি  টিআর/কবিখা প্রকল্পের টাকার চেক জালিয়াতির মাধ্যমে আত্মসাত করে পালিয়ে যান এবং ২৪ ও ২৮ ডিসেম্বর দুই দফায় সোনালী ব্যাংক ডিমলা শাখা থেকে ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা উত্তোন করেন।

এ বিষয়ে সোমবার ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল হক বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে র‌্যাব-১৩ ছায়া তদন্তের মাধ্যমে রংপুরের সিও বাজার এলাকার জনৈক মামুনুর রশিদের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিমলা থানায় হস্তান্তর করে।

মশিউর রহমান দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফ ঋণের কিস্তি ছাড় নিয়ে সিদ্ধান্ত নেয়নি: ওয়াশিংটন দূতা

1

পহেলা বৈশাখের ছুটি ও কারিগরি জটিলতা: ভ্যাট দাখিলের সময় বাড়ল

2

ভরা মৌসুমেও সবজির বাজার চড়া, মাছ-মাংসের দামে নাভিশ্বাস ক্রেত

3

‘তেল নিতে না পারায় পার্সেল ডেলিভারি দিতে পারিনি’

4

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

5

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

6

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

7

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

8

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

9

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

10

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

11

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

12

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

13

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

14

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু: জেলায় ছড়িয়েছে আতঙ্ক, হাসপাতালে

15

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

16

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

17

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

18

টুকরো গপ্পো

19

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন