Deleted
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ দুই দিন পর উদ্ধার

নিহত শিক্ষার্থীর নাম আরাফাত হোসেন (১৬)। সে শ্রীনগর উপজেলার কলেজগেট এলাকার আবদুল লতিফের ছেলে এবং শ্রীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে গত রোববার দুপুর দুইটার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।স্থানীয় একাধিক বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, রোববার দুপুরে আরাফাত তার মামাতো ভাই মুসা, বন্ধু শাকিলসহ আরও একজনকে নিয়ে পদ্মা সেতু এলাকায় ঘুরতে যায়। পরে চারজনই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা স্রোতের টানে সেতুর ৪ নম্বর পিলারের দিকে চলে যায়। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে ফিরতে পারলেও আরাফাত স্রোতের টানে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে শাকিলও ডুবে যেতে থাকে। পরে স্থানীয় লোকজন ট্রলার নিয়ে শাকিলকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হয় আরাফাত।

খবর পেয়ে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, নিখোঁজের দিন থেকেই উদ্ধার অভিযান চলছিল। আজ সকাল আটটার দিকে ঘটনাস্থলের কাছেই মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরাফাতের মামা এমদাদ হোসেন বলেন, আরাফাত সাঁতার জানত না বললেই চলে। বাড়ি থেকে বের হওয়ার সময় সে শুধু জানিয়েছিল, পদ্মা সেতু এলাকায় ঘুরতে যাচ্ছে। নদীতে গোসল করতে নামবে, এ কথা কাউকে বলেনি।

ওই এলাকায় প্রশাসনের বিশেষ নজরদারি করা প্রয়োজন জানিয়ে এমদাদ বলেন, ‘এখানে প্রায়ই মানুষ ডুবে মারা যাচ্ছে। এটি যেহেতু একটি পর্যটন এলাকা, তাই প্রশাসনের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তাহলে আমাদের মতো আর কারও আপনজন হারাতে হবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা (ASA) এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় সুযোগ ও সু

1

শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে কেন?

2

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

3

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

4

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

5

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

6

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

7

ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর সচ্ছল পরিবার: ভূমধ্যসাগরে প্রাণ গ

8

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

9

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

10

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

11

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

12

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

13

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

14

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

15

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

16

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

17

ট্রাম্পের প্রস্তাব: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সম্ভাব্

18

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

19

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন